নোয়াখালীর বেগমগঞ্জে, বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে, ভুক্তভোগীরা।
শুক্রবার দুপুরে, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কারযালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ মামুন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম ও মারুফ জানান,গনিপুর এলাকার প্রতারক ইসমাঈল হোসেন, ইতালি পাঠানোর কথা বলে, তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা নেয়। কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। বর্তমানে তারা দেশে এসে টাকা ফেরত চাইলে উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সঠিক তদন্ত কোরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
