বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মারা গেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
আকবর আলি খানের পারিবারিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পারিবারিক সূত্র।
তার বয়স হয়েছিল ৭৮ বছর।
