সংবাদ

আন্দোলনকারীদের মুক্তির দাবি শায়খ আহমাদুল্লাহ

post-img

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিভিন্ন দেশে মিছিল-সমাবেশ করে অনেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন,মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। তিনি বলেন, নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসীদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ নেবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.