সংবাদ

শিক্ষার্থীদের উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব’

post-img

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া-বিএসসিএম এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী।

কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন,মালয়েশিয়াস্থ ইন্ডিয়া হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ও দূতালয় প্রধান ভিকরাম ভরদ্রন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ড. এমদাদুল হক, মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদ্দিন চৌধুরী, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির,কে এল ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মুজিব সিনেমাটি নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের জন্য বিএসসিএম কে ধন্যবাদ জানান অতিথিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.