সংবাদ

বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনে তরুনদের মতবিনিময়

post-img

যৌথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড’র উদ্যোগে বিভিন্ন দেশের তরুন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যৌথভাবে সাংহাইয়ে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন এর নির্বাহী চেয়ারম্যান চেন ফেং, পরিচালক ছিন চিয়ানকাং ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন ওয়াং শুপাইসহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, আফগানিস্তান, ইথিওপিয়া ও ক্যামেরুনসহ বেল্ট অ্যান্ড রোডের ২০টিরও বেশি দেশের ৭০ জন প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.