যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের ডিয়ারবন ক্যাম্পাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে, বৈশাখী উৎসব হয়েছে।
অর্গানাইজেশন অব বাংলাদেশি স্টুডেন্টসের উদ্যোগে, ক্যাম্পাসের হলরুমে এই আয়োজন করা হয়। বৈশাখী আয়োজনে ছিল নাচ-গান,কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী খাবার ও হালখাতাসহ নানা আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ, প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের সামনে, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি, স্থানীয় বাংলাদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরা হয়। পরে সংগঠনটির সক্রিয় সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
