এনআরবি বিশ্ব

ডেমোক্রেটিক থেকে প্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি

post-img

আসন্ন ইউরোপ পার্লামেন্টে নির্বাচনে ইতালির ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল পারতিতা ডেমোক্রেটিক থেকে পদপ্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি।

নির্বাচনী প্রচারনা নিয়ে এবার আর্চি রোমাতে চার দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চারদিনের এই আয়োজনের শেষ দিন ছিল ইমিগ্রেশন নিয়ে। যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য পাওলো চিয়ানি, তনি রিকিয়ার্দি এবং আর্চি রোমার অভিবাসী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি ইতালিয়ান নাগরিক পাপিয়া আকতার। এ সময় পাপিয়া আকতার বলেন" লাজিও, তোসকানো, উম্রিয়া, মার্কে থেকে পদপ্রার্থী মার্কোকে ভোট দিতে পারবেন। বলেন, তিনি দীর্ঘদিন থেকে অভিবাসীদের অধিকার নিয়েই কাজ করছেন। মার্কো জয়ী হলে ইউরোপে বসবাসরত সকল অভিবাসীদের জন্যেই ইতিবাচক পদক্ষেপ রাখবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.