সংবাদ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানির মূল্য নির্ধারণ কাল

post-img

দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে এ দাম নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকেই নতুন এ প্রদ্ধতি কার্যকর হতে যাচ্ছে। জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় ঢাকা-চট্টগ্রাম জ্বালানি পাইপ লাইন প্রকল্পের ডেচপাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে রিলায়েবল জ্বালানি দিতে চাই। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে একই কথা। আগামীকাল থেকে বাংলাদেশের জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে।”

এসময়ে তেলের দাম আরও কমার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “প্রতিমাসের প্রথম সপ্তাহে দাম নির্ধারণ শুরু করছি। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও পরিচালনা চালু করতে পারলে সেখানেও খরচ সাশ্রয় হবে। বিশ্ববাজারে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে তেলের ক্ষেত্রে দাম আরও কমে আসবে।”

এর আগে মঙ্গলবার ডিসি সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায় দিয়েছেন। জ্বালানির দাম পুনঃনির্ধারণ করে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি করা হবে।

তার আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করবে সরকার।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.