গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান শেষে ১ এপ্রিল সেখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে ৪টি গণকবর আবিস্কৃত হয়েছে, যেখানে কয়েকশ’ মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন, ফিলিস্তিনি অনুসন্ধানী দল। গাজায় গত আট মাসের যুদ্ধে বার বার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস।
