ছোট নৌকা যোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ।
গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে পাড়ি দেয়া দু‘টো নৌকার সাথে যুক্তদের খোঁজে চলমান তদন্তের অংশ হিশেবে এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনসিএ। ৩৮ বছর বয়েসী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে প্রেস্টন থেকে। গ্রেফতারের পর তার ফোনসহ কিছু দলিলাদি জব্দ করা হয়েছে। ইরাকি নাগরিক ব্যক্তিটি তুরস্ক থেকে ব্রিটেনে আনার জন্য আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
