সংবাদ

দুবাইতে রাষ্ট্রপতিকে রাষ্ট্রদূতের অভ্যর্থনা

post-img

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ড.রেবেকা সুলতানাকে অভ্যর্থনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম, প্রথম সচিব বিদ্যুৎ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে রাষ্ট্রপতি যুক্তরাজ্যে যাওয়ার পথে যাত্রা বিরতিতে ভোর ৪:৩০ মিনিটে দুবাই এসে পৌঁছান। স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে শনিবার রাতে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.