লিবিয়াতে মানব পাচার চক্রের সাথে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার এবং রোমেল মিয়া নামে এক ভুক্তভোগিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার সকালে পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলেন ধরেন পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি মোঃ এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন,ভুক্তভোগি রোমেলকে ৪ লক্ষ টাকায় লিবিয়ায় নিতে চুক্তি হয় রহমত উল্লাহ নামে এক দালালের সাথে। পরে তাকে টুরিস্ট ভিসায় দুটি দেশ ঘুরিয়ে লিবিয়া নিয়ে অমানুষিক নির্যাতন করে এবং ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগির পরিবারের কাছে। পিবিআই এই ঘটনার তদন্তে নেমে রহস্য উদঘটন করে। আসামীদের ঢাকার দোহার নাবাবগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
