মালয়েশিয়ায় আসতে না পারা কর্মীরা যেন পুনরায় মালয়েশিয়ায় আসতে পারে সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান।
শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি। হাইকমিশনার বলেন, নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা কর্মীদের নিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবে কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শামীম আহসান বলেন, ৫ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এসে এখানে কাজ পায়।
