ইতালি ও রোমে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতালিয়ান সংস্থার আমন্ত্রণে র্যালিতে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।
ইতালি,বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা এতে অংশ নেন। জাতি ধর্ম-বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে, বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমজীবিরা অংশ নেন। সমাবেশে বাংলা কমিউনিটির নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ধুমকেতু অর্গেনাইজেশনের সদস্য শারমিন জাহান সুবর্ণা ও ইতালিয়ান বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।
