এনআরবি বিশ্ব

ওমানে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা

post-img

ওমান প্রবাসীদের মধ্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ও সিআইপি সংবর্ধনা দেয়া হয়েছে। দেশে বৈধ পথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে এ সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ।

রাজধানী মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। এসময় ২০২১, ২০২২ ও ২০২৩ সালের সিআইপি খেতাব প্রাপ্ত ৩০ জনকে এ সংবর্ধনা দেয়া হয়। লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রাণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওমান দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক, লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের ও লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.