সংবাদ

বাংলাদেশিদের প্রশিক্ষণ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ সাও-লিয়াং

post-img

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তিবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশি চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাও-লিয়াং চ্যান।

রোববার (৩০ জুন) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

কর্মশালায় অধ্যাপক চ্যান তার গবেষণালদ্ধ বিভিন্ন প্রযুক্তির ওপর বক্তব্য দেন এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এর ফলে দেশের উদীয়মান হৃদরোগ বিশেষজ্ঞরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও কর্মশালায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞরা।

স্বাগত বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডের রক্তনালির জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ পদ্ধতিরও উদ্ভাবক। এধরনের কর্মশালা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে এবং এতে রোগীরা উপকৃত হবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.