অনুষ্ঠান

ইতালিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি নারীরা

post-img

ইতালির রাজধানী রোমের তরবেল্লা মোনাকা এলাকায় একটি বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা।

প্রবাসী নারী সংগঠন মহিলা অঙ্গনের সদস্যরা লাল-সবুজের পতাকা হাতে মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এতে নেতৃত্ব দেন মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেগম বেবী। বিদেশের মাটিতে নিজ দেশকে উপস্থাপন করা এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্যে এই অংশগ্রহণ বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতি ইতালিয়ান ভাষায় উপস্থাপন করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানেরা। আয়োজনে আরো ছিল- মুখরোচক হরেক রকমের বাঙালি খাবার, যা আকৃষ্ট করে উপস্থিত প্রবাসীদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.