সংবাদ

নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান

post-img

দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ‘আমার দেখা বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র নির্মাণের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই আমরা কাজ করবো।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব রেখেই এগিয়ে যাচ্ছে। কোন দেশের সঙ্গে কোন দেশের বিরোধ সেটা আমাদের দেখার দরকার নেই, আগে জরুরি নিজের দেশের উন্নয়ন। যারা বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা করবে, আমরা তাদের নিয়েই চলবো।

এসময় আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়, নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.