বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন বার্মিংহামের ৩২টি বাঙালি সামাজিক-রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র শফিক শাহ। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই,প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডঃ আব্দুল খালিক,আব্দুর রশিদ ভূঁইয়া,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান,প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ভুলন চৌধুরী,লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশিক মিয়া,জুম্মা আহমদ লিটু ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ অনেকেl
