দুবৃত্ত আর লুটেরার কবলে দেশ,তাই দুঃশাসনের কবল থেকে রেহাই পেতে লড়াই চালিয়ে যেতে হবে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে তরুন সমাজ সহ সবাইকে জেগে উঠতে হবে। তিনি বলেন,একদিকে রাজনৈতিক অধিকার হরণ, অন্যদিকে দেশের অর্থ লুটপাট কোরে ধ্বংস করছে সরকার। এ অবস্থায় কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
