এনআরবি বিশ্ব

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির সভা

post-img

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ওল্ডহ্যাম এর রয়েল সুলতান ব্যাংকুইটিং হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খালিছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শফিক মিয়া। সভায় সংগঠনের কর্মকর্তারা বিগত এক বছরে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ওল্ডহ্যাম কাউন্সিলের লাইসেনসিং অথরিটির সঙ্গে ওল্ডহ্যামে কর্মরত ট্যাক্সি ড্রাইভারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মো: রাজন,আলমগীর হোসেন,নানু মিয়া,আব্দুল কাইয়ুম কামালী, শাহ আলী হায়দর,কামাল আহমদ,শাহ ফিরুজ আলী,তখলিছ মিয়া,আবুল কালাম আজাদ,জাকি মস্তফা ও মো: আলী সমুজসহ আরও অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.