ইতালিতে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো অভিবাসীদের ফুটবল বিশ্বকাপের ২৬তম আসর।
বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির সহযোগিতায় ২৩টি দেশের সাথে ইতালির রোমে এ আয়োজন করা হয়। মাঠে লাল সবুজের পতাকা নিয়ে উপস্থিত হয় বাংলাদেশ দল। এ সময় সকল দল তাদের দেশীয় পতাকাসহ নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে বহিঃবিশ্বে নিজ দেশকে তুলে ধরার সুযোগ রয়েছে। অভিবাসীদের নিয়ে আয়োজিত ফুটবল বিশ্বকাপে এশিয়ার একমাত্র দেশ হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। প্রধান উপদেস্টা এম এ রব মিন্টু ও সভাপতি বাইজিদ আলী বলেন, রোমের ফিউরিনতিনা স্টেডিয়ামে ৩০ মে জয়ের আশা নিয়ে লড়বে মালির সাথে। পরবর্তী প্রতিপক্ষ ইতালি ও ইউক্রেন।
