ঘূর্নিঝড় ইসা আঘাত হেনেছে উত্তর-পশ্চিম ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে। ঝড়ে একটি প্রাইভেটকার গাছ চাপা পড়ে নিহত হয়েছে দু‘জন। এছাড়াও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এসব বাড়ি ঘর বৃহস্পতিবার পর্যন্ত বিদুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টি এবং প্রায় ৯৯ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় তলিয়ে গেছে উপকূলীয় এলাকা। তীব্র ঝড়ের কারণে রেল চলাচলও বন্ধ ছিলো কোন কোন এলাকায়। এছাড়াও বিভিন্ন এয়াপোর্টে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। প্রচন্ড ঝড় ও জলোচ্ছাসে বন্ধ রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দূর্যোগপূর্ণ কয়েকটি এলাকা।
এর মধ্যে ঘূর্নিঝড় জোসেলিন তীব্র আঘাত হানবে বলেও সতর্ক করেছে মেট অফিস। ফলে স্কটল্যান্ডে আম্বার এলার্ট জারী করা হয়েছে। গত বছরের সেপ্টম্বর থেকে এ পর্যন্ত দশটি ঘূর্ণীঝড় আঘাত হেনেছে ব্রিটেনে।
