এনআরবি বিশ্ব

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ১৫হাজার মার্কিন ডলার দেয়া হবে

post-img

সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে, দেশটির আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ।

নির্দেশনা অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে, ১৫হাজার মার্কিন ডলার দেয়া হবে। আরব টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব প্রবাসীরা প্রাণ হারিয়েছেন, তাদের নিজ নিজ দূতাবাস গুলোতে ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেয়া হবে। গত ১২ জুন মাঙ্গাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান। এছাড়াও আহত হন ৫০ জন। নিহতদের মধ্যে ৪০ জনই ছিলেন ভারতের নাগরিক। তবে, ওই দুর্ঘটনায় কোনো বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.