সংবাদ

জার্মানিতে দু’দিন ব্যাপী বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪ অনুষ্ঠিত

post-img

জার্মানিতে দুদিন ব্যাপী বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করে বিভিন্ন দেশ।

১৯ মার্চ থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয় বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪। জ্বালানি শক্তির রুপান্তর নিয়ে সংলাপের এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সম্মেলনের নানা দিক তুলে ধরেন।

সম্মেলনের শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সাথে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় তেল, গ্যাস, কয়লার জাতীয় ফসির শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করেন সম্মেলনের আমন্ত্রিত অতিথিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.