বাংলাদেশ

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থির করছে বিএনপি-কাদের

post-img

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্র করছে। তবে জনগণ তাদের ডাকে সাড়া দেবে না। মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা আচরণ করছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ভারতীয় পণ্য বর্জনে বিএনপি যে ডাক দিয়েছে তার নিন্দা জানান তিনি। বলেন, বিশ্ব বাস্তবতায় এবং আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে, ভারত বাংলাদেশের তিনদিকেই বেষ্টিত। ফলে, তাদের থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়। তারপরও বিএনপি এ নিয়ে অপরাজনীতি করছে।

কাদের বলেন, গণতন্ত্রের পথ থেকে সরে এসে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জন সম্পৃক্ততা হারিয়ে অদ্ভুত আচরণ করছে বিএনপি ।

যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে,দেশের জনগণ তাদেরই বয়কট করবে বলে জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শীর্ষনেতা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.