ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন ক্যাম্পাসে গেট টুগেদার ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠান করলো বিশ্ববিদ্যালয়ের নব গঠিত ব্রাজিলিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
ডব্লিউইউএসটির অ্যালেকজান্দ্রিয়ার নতুন ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেডিসেন্ট ড. হাসান কারাবার্কসহ বিভিন্ন ফ্যাকাল্টির প্রফেসরগণ।
নতুন এই ক্যাম্পাসে ব্রাজিলিয়ান শিক্ষার্থীদের নতুন এই সংগঠনকে স্বাগতম জানান প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপ।
এছাড়া শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ রেখে শিক্ষার্থীদের অভিনন্দন জানান, স্কুল অব বিজনেসের পরিচালক ড. মার্ক এল রবিনসন, স্কুল অব আইটির ডিরেক্টর অ্যাপোসটোলস ইলিওপোলাস পল, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব জেনারেল অ্যাডুকেশন ড. হোয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে উর্তেগা এবং স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ।
করোনা মহামারির পরিবর্তী সতর্কতা অনুযায়ী বিগত দু'বছর ডব্লিউইউএসটির ক্লাস হয়েছে অনলাাইন ও ইনপার্সন মিলিয়ে হাইব্রিড উপায়ে। ফলে এই গেট টুগেদার উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেরই সরাসরি দেখা হয়েছে প্রথমবার। তাও আবার সুবিশাল অত্যাধুনিক নতুন ক্যাম্পাসে। এমন পরিবেশে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বদেশী সবাইকে এক সাথে পেয়ে ব্রাজিলিয়ান শিক্ষার্থীদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মত।
এরপর শুরু গল্প আর মধ্যান্হ ভোজ পর্ব। আর এর মাঝে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের উপস্থিতিতে আয়োজন পায় বাড়তি মাত্রা। শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েন চ্যান্সেলরের সাথে কুশল বিনিময় আর ছবি তোলাতে।
আয়োাজনে ছিলো সারপ্রাইজ বার্থডে উইশ। কেক কেটে ডব্লিউইউএসটির ব্রাজিলিয়ান শিক্ষার্থী জুবানার জন্মদিনের শুভেচ্ছা জানান সকলে মিলে।
আমন্ত্রিত শিক্ষার্থীরা ডব্লিউইউএসটির চ্যন্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেডিসেন্ট ড. হাসান কারাবার্ককে উচ্ছাসের সাথে ধন্যবাদ জানান এমন সুন্দর নতুন ক্যাম্পাসে তাদের শিক্ষাসহ নতুন কার্যক্রমের জন্য।
আসছে বছরের প্রথম দিন থেকে ভার্জিনিয়ার আলেকজেন্দ্রিয়ার নতুন ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল কার্যক্রম। নতুন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে জন্য চলছে শেষ মুহূর্তের নানা রকম প্রস্তুতি।
