এনআরবি বিশ্ব

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

post-img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কার্য্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে, যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নর্থ ইষ্ট রিজিওনালসহ বিভিন্ন কমিটি গঠনের ধারাবাহিকতায়, নিউক্যাসল শহরের একটি হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও সৈয়দ জিয়াউল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, গ্রেটার সিলেটের প্রেট্রন ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই।

সভায় সম্মতিক্রমে আব্দুল মান্নান মুন্নাকে আহব্বায়ক,মুজিবুল ইসলাম শাহ আলমকে যুগ্ম আহব্বায়ক,সৈয়দ জিয়াউল ইসলামকে সদস্য সচিব,শিপন আহমদকে যুগ্ম সচিব ও দিলাল আহমদ চৌধুরীকে অর্থসচিব কোরে ৫১ সদস্যের নর্থ ইষ্ট রিজিওনাল কমিটি ঘোষণা করা হয়। সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন গ্রেটার সিলেট প্রেট্রন এর সাবেক চেয়ারপার্সন কে এম আবু তাহের চৌধুরী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.