বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি এবং ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির একটি ক্লাব আয়োজিত 'কিভাবে তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়বেন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী ( রবিবার) রাজধানীর ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়।
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ওয়েব ডিজাইনার ও ফ্যাকল্টি ইমতিয়াজ আহমেদ মিলন একজন শিক্ষার্থী কিভাবে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট তৈরি করবেন এসব বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন।
এছাড়াও পিপলএনটেকে আইটি জগতের সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য দেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও ফাউন্ডার প্রফেসর ড. সাহিদা রফিক, মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
অনুষ্ঠানে মাশরুল হোসাইন খান বলেন, পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে।
এছাড়াও আমাদের আমেরিকার মাটিতে প্রথম বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির কোন শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে যেতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং পিপলএনটেক শিক্ষার্থীদের সঠিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের চাকুরী পেতেও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৮০০০ শিক্ষার্থীদের জব দিয়েছি।
তিনি আরও বলেন, এছাড়া পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি।
তিনি বলেন, 'এপর্যন্ত পাঁচ শত’র বেশী বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছেন এবং তারা ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির জব প্লেসমেন্ট ও সিনিয়র এসইও এক্সিকিউটিভ ফরহাদ হোসেন নূর, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিটেন্ট ম্যানেজার নজরুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপলএনটেক বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা নুরুন্নবী সরকার।
