সিলেটে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান।
সিলেট সিটি কর্পোরেশনের নগরভবনে এ আয়োজন করা হয়। এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সভাপতি ওলি খান। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের সহ সভাপতি জামাল উদ্দিন, মঈন উদ্দিন, কেন্ট শাখার সভাপতি এম কে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, রাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহনেওয়াজ ও মো শাহজাহান।
