রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালযয়ে সম্পাদকমন্ডলীর একসভায় এ মন্তব্য করেন তিনি। রমজানে বিএনপি সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, জনগণের বিরুদ্ধে রাজপথে নামলে, তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে।
তাই নেতিবাচক রাজনীতি পরিহার করে, সংযমের মাস থেকে বিএনপি নেতাদের সংযমী হওয়ার পরামর্শ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
