বৃটিশ-বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রত্যাশা ব্যক্ত করলেন কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের নবনিযুক্ত স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার জিল্লুর হোসাইন এমবিই। বার্মিংহামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময়ে বাংলাদেশে বাণিজ্যও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসীদেরও প্রতি আহবান জানান তিনি l
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জুবের আলম। এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান lএসময় বক্তব্য রাখেন, কাউন্সিলর সায়েদা আমেনা খাতুন এমবিই,কাউন্সিলর মোহাম্মদ জালাল,কাউন্সিলর আব্দুল জব্বার,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড মাহি আলম,বিঅন টিভির হেড অফ প্রোগ্রামার রিয়াদ আহাদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কামাল আহমদসহ অনেকে।
