হজ্ব ও ওমরাহ পালনের নিয়ম ও সঠিক আকিদা সম্পর্কে অবহিত করতে বৃটেনে হজ্বের ফজিলত ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ওয়েলসের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় এতে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে চ্যানেল এস অনুষ্ঠান প্রধান ফারহান মাসুদ খান, আল -হারামাইন ট্রেভেলসের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম, আলী আকবর , আহাদ চৌধুরী ও কাপ্তান মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় প্রশিক্ষণের মাধ্যমে হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করা হয়।
