সিলেট মহানগর যুবলীগের নবগঠিত কমিটিতে জাকেরিন রেজা চৌধুরী জয়কে সহ-সম্পাদক নির্বাচিত করায় যুক্তরাজ্যে আনন্দ সভা করা হয়েছে।
মিডল্যান্ডস শাখা যুবলীগের উদ্যোগে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মিডল্যান্ডস যুবলীগের সভাপতি খোরশেদ আলম জুবেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ন সম্পাদক লোকমান হোসেন কাজী। সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি হাজী কবীর উদ্দিনি। এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।
এছাড়াও বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন আহমদ ,শাহ মর্তুজা আলী,মোস্তফা কামাল বাবলু,মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,নুরুল ইসলাম কিসলু,ফখরুল ইসলাম,জয়নাল ইসলাম,একেএম আলী হোসেন সহ অনেকে। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করায় দেশের নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
