অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

post-img

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে কিলকেনির দি ওয়াটারসেড’য়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, কাউন্টি কিলকেনির মেয়র এন্ড্রু ম্যাকগিনিস, অল বাংলাদেশি এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান। আবদুল মান্নান,কবির আহমেদ ও রবিউল আলমের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা আক্তার হোসেন। এসময় দুই বাংলাদেশি কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন ও আজাদ তালুকদার এবং ডেপুটি মেয়র কাজী ইমনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও অমর একুশে বইমেলায় প্রকাশিত ৬ লেখককে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন,ডা. জিন্নুরাইন জায়গীরদার,ড. ইসমেত জাকিয়া রহমান,সাজেদুল চৌধুরী রুবেল,সৈয়দ জুয়েল, কাজী মাহফুজ রানা ও ওমর এফ নিউটন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লার পাশাপাশি বিভিন্ন জেলার প্রায় ৫শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। প্রবাসীদের জন্যে এমন আয়োজন করায় খুশি অতিথিরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.