সিলেটে প্রবাসী লেখক ও গবেষক আমিরুল হক বাবলু সম্পাদিত মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোর্শেদ। এসময় সভাপতিত্ব করেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। আলোচনায় অংশ নেন সাংবাদিক মঈনুল হক বুলবুল, মুক্তাদীর আহমদ মুক্তা, গোলজার আহমদ, প্রকাশক রাজীব চৌধুরী ও অন্যান্যরা।
