ভেনিসের মেসত্রের পারকো পিরাগেত্তোয় শুক্রবার পবিত্র জুমার নামাজের আয়োজন করা হয়েছে।
মেসত্রের ভিয়া পিয়াভেস্থ একটি বন্ধ সুপার মার্কেট ভাড়া নেন ভেনিসের মাদরাসা তুল ইত্তিহাদ কর্তৃপক্ষ। বহু অর্থ ব্যয়ে তা সংস্কার করেন এবং মসজিদ ও মক্তব চালু করেন। প্রায় শতাধিক ছেলে মেয়ে সেখানে কোরআন শিক্ষা নেন এবং প্রতিদিন ৫ ওয়াক্তসহ জুমার দিনে অন্তত ৮ শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। তবে, মাদরাসাতুল ইত্তিহাদ প্রতিষ্ঠার শুরু থেকেই এর বিরোধীতা করে স্থানীয় পৌরসভা। সম্প্রতি, বাণিজ্যিক এরিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যাবেনা সহ নানা অভিযোগে বন্ধ করার নোটিশ জারি করে। মাদরাসা কর্তৃপক্ষ ওই নোটিশের বৈধতা চ্যালেজ্ঞ করে আদালতের দ্বারস্থ হন। আদালত প্রাথমিকভাবে পৌরসভার নোটিশ স্থগিত করলেও সম্প্রতি চুড়ান্ত রায় প্রকাশ করেছে। ওই রায়ে পৌরসভার নোটিশ বলবৎ রাখা হয়েছে। ফলে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম করা ওখানে নিষিদ্ধ হয়ে পড়ে।
