ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর একটি আন্তর্জাতিক মহল চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন আদালতের হুমকি দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
গেল ১৮ জুলাই তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে অবহিত করা হয়। জনৈক দো ব্রোন গ্রেগয়ার যিনি ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী। তিনি শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকি ও আপত্তিকর উকিল নোটিশ পাঠিয়ে বিভ্রান্তের অপচেষ্ঠা করছেন। পরবর্তীতে একই ব্যক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান। এরই প্রতিবাদে প্যারিসে আয়েবা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, উপদেষ্ঠা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, সাংগঠনিক সম্পাদক টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারন সম্পাদক শাকের চৌধুরী প্রমুখ। এ বিষয়ে সকল বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন বক্তারা।
