সংবাদ

ভোটকেন্দ্রে সহিংসতা হলে প্রার্থীতা বাতিল

post-img

ভোটকেন্দ্রে সহিংসতা, অসদাচরন ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থীতা বাতিলের পাশাপাশি নির্বাচন কমিশনের যত ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা আছে তা প্রয়োগ করা হবে- বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একথা বলেন। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.