এনআরবি বিশ্ব

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপা:শিশুসহ মৃত্যু অন্তত-১২২

post-img

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ১২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

উত্তর প্রদেশের হাথরসে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও। অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা। আরেক নারী বলেন, 'সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.