পূর্ব লন্ডনের রাজ মহল সুইটের সাবেক সত্ত্বাধিকারী মরহুম হাজী আব্দুছ ছাত্তার, হাজী আব্দুল মালিক ও হাজী আব্দুল জব্বার সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির বাইতুল ইসলাহ একাডেমীতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হাজি আখলাকুর রহমান। বাইতুল ইসলাহ একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুফতি আব্দুল ওয়দুদ লতিফীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসেন হানাফী, মাওলানা আবদুর রাজ্জাক,মাওলানা শরীফ আহমাদ, হাফিজ দিলওয়ার হোসেন,মাওলানা খালেদ আহমাদ,হাফিজ শরীফ আহমাদ ও কমিউনিটি নেতা আবদুর রবসহ আরো অনেকে।
