চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার,যা দেশীয় মুদ্রায় ২২ হাজার ৪৪৫ কোটি ৯৮ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়,চলতি বছরের জুন মাসের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে পাঁচ লাখ ২৪ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। এর আগে,চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার,এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা ২২৫ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
