এনআরবি বিশ্ব

প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ

post-img

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

দেশটিতে বসবাসরত ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উদ্যোগে ক্যাম্বারলির জাল রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়। আশিক মিয়ার সভাপতিত্বে এ আনন্দ  সভা পরিচালনা করেন হাবিব আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুল মুহাইমিন, রকিব আলী, মঈনুল রশীদ, আজিজ মিয়া, ইসলাম আলী,বসির মিয়া, আলকাস মিয়া, বাদশা মিয়া, আসকর আলী, মিলন চৌধুরী, মকলিস মিয়া, লিটন মিয়া, মুরাদ চৌধুরী, আবুল কালাম, আজিজুল হক, শুহেল মিয়া সহ অনেকে।এসময় তাকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

এছাড়াও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী সিলেট-২ এর আওতাধীন ওসমানী নগর ও বিশ্বনাথের উন্নয়ন এবং বাংলাদেশের জন্য তিনি কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.