মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি লন্ডনস্থ সনাতন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সনাতন এসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তার উপর যে আস্থা রেখেছেন, তা তিনি যথাযথ পালন করার চেষ্টা করবেন। সনাতন এসোসিয়েশনের সভাপতি হিমাংশু গোস্বামীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক রবীন পালের পরিচালনায় বক্তব্য রাখেন ডেপুটি হাইকমিশনার মোঃ হজরত আলী খান, প্রশান্ত পূরকায়াস্থ স্বপন, ডাক্তার চিত্ত চৌধুরী, সুজয় সাহা, মিনাল সেন গুপ্ত, তপন সাহা, বিপ্লব দত্ত, অমিতাভ বনিক, অনন্ত সুত্রধর, সোসানত সাহা, সুপ্রিযা দেব পুরকায়াস্থ, রাম সাহা ও সুকুমার সাহা সহ অনেকে।
