সংবাদ

প্রবাসীদের জন্যে নরসিংদীতে প্রত্যাশা-২ প্রকল্পের সভা

post-img

ফিরে আসা প্রবাসীদের সমস্যা চিহ্নিতকরনের মাধ্যমে তাদের পুণ:র্বাসনে ব্র্যাক অগ্রনী ভূমিকা রেখে চলছে। এমন মন্তব্য করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সোমবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, ব্র্যাক অভিবাসন প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: জামাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস ও নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাতসহ অনেকে। এসময় ব্র্যাক অভিবাসন প্রকল্পের প্রধান শরিফুল হাসান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যেতে খরচ সব থেকে বেশী হলেও বেতন পাচ্ছেন সব থেকে কম। কারণ অধিকাংশ অভিবাসীই যাচ্ছেন অদক্ষ হয়ে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.