ইউনাইটেড উই ব্রিং দেম হোম এর আহবানে রোববার লন্ডনে আয়োজিত র্যালিতে অংশগ্রহন করেছে বিপুল সংখ্যক মানুষ। এসময় তারা হামাস যেসব ইসরাইলী নাগরিকদের অপহরণ করেছে এবং এখনো ফেরত দেয় নি তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অপহৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, দুই দেশের সংঘাতের বলি তাদের স্বজনরা। তারা তাদের ভালোবাসার মানুষদের ফেরত চান। এর জন্য ইসরাইলী সরকারকে দায়ি করে তারা বলেন, যুদ্ধ থামাতে হবে এবং হামাসের হাতে বন্দিদের ফেরত আনতে হবে। র্যালিতে অংশগ্রহন করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরাইলের প্রেসিডেন্ট লর্ড পোলাক সিবিই ও ফ্রান্সের সাবেক ইসরাইলী এম্বাসেডর ডেনিয়েল শেখ।
