সম্প্রতি রোমে ইতালিয়ান এক নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এরপর থেকে দেশটির নাগরিকসহ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ ঘটনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতো করার দাবীতে, তরপিনাত্তারায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়াইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও।
ইতালিতে প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশীদের বসবাস। দীর্ঘ এই সময়ে, দেশটিতে এখনো বাংলাদেশীদের সুদৃঢ় অবস্থান গড়ে ওঠেনি। ইতালি জুড়ে প্রবাসীদের কর্মক্ষেত্রে সুনাম থাকলেও,ইদানিং বাড়ছে নৈতিক অবক্ষয় এবং সহিংসতার ঘটনা।
সম্প্রতি রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায়, ইতালিয়ান এক নারীকে রাস্তায় লাঞ্চিত করে বাংলাদেশি যুবক। এরপর থেকে, ইতালীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে, তরপিনাত্তারার প্রধান চত্তর মারানেল্লায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। এমন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিবাদকারীরা।
ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়েইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। নিরাপদ সমাজ গড়তে সমর্থন থাকবে বলে জানান, রোমের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নারী সংগঠকরা।
দুঃখজনক এ ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।
