৮০ অভিবাসন প্রত্যাশিকে উদ্ধার করেছে যুক্তরাজ্য
বৃহস্পতিবার ভোরে আরো ৮০ অভিবাসন প্রত্যাশিকে ইংলিশ চ্যানেল থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের বর্ডার ফোর্স। যাদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। কেন্ট থেকে প্রায় দশ মাইল দূরে অভিবাসন প্রত্যাশিদের বহনকারী একটি নৌকা অচল হওয়ার খবর পেলে তাদের উদ্ধার করা হয়। বর্ডার ফোর্সের সাথে এসময় উদ্ধার কাজে যোগ দেয় ডোবার এবং ওয়ালমার লাইফবোট ও কোস্টগার্ড হেলিকপ্টার। তবে এঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি। এদিকে, ব্রিটিশ সরকার চেষ্টা করেও থামাতে পারছে না চ্যানেল অতিক্রম করে আসা অভিবাসন প্রত্যাশিদের। হোম অফিসের তথ্য মতে, গত চার মাসে ব্রিটেনে অভিবাসন প্রত্যাশি প্রবেশ করেছে প্রায় সাড়ে ৭ হাজার। অন্যদিকে, রুয়ান্ডা প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সংগঠন হোয়াইটহন ইউনিয়ন। তারা বলছেন, এ বিষয়ে ইউরোপিয় আদালতের রায় পাশ কাটানোর সুযোগও কম। আর সাবেক এক শীর্ষ কর্মকর্তা বললেন, নৌকা যোগে মানুষ আসা ঠেকানো কঠিন হবে।
