রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের পরিকল্পনা জেলেনস্কির
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স মুসার। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা সামনে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক উপায়ে কাজ করছেন বলেও জানায়েছেন তিনি। যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না। আর জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে।
